Main Menu

উত্তরায় রাতের খাবার খেয়ে ৩২ শ্রমিক অসুস্থ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে একটি নির্মাণাধীন ভবনের ৩২ জন শ্রমিক রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। রবিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

ওই ভবনের শ্রমিক ঈমান আলী বলেন, ‘রাতে শ্রমিকেরা আলু, টমেটো এবং ডিমের তরকারি দিয়ে ভাত খায়। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে।’

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘অসুস্থ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে তাদের ফুড পয়েজিং হয়েছে।’

Manual7 Ad Code

অসুস্থ শ্রমিকেরা হলেন- আবদুল কাউয়ুম (২৬), মোহাম্মদ আলী (২২), রাশেদুল ইসলাম (১৫), শাকিল (১২), রফিকুল ইসলাম (১৬), মাসুদ (১৭), ওয়াজকুরুনি (২১), আশিকুর রহমান (১৬),সবুজ (১৫), মজনু (১৫), আদেল (১৫), রাসেল (১৬), শেখ ফরিদ (১৫), পারভেজ (১০),নজরুল ইসলাম (২০), আবদুল মোতালেব (১৬), আবদুস সালাম (২০), নজরুল ইসলাম (১৫), আবদুল হালিম (১৭),রফিকুল ইসলাম (১৮), জাবেদ (১৮), মোহাম্মদ আলী (২০), আসাদুল ইসলাম (২২), আবুল কাশেম (২২), মনোহার (২০), মো. শফিক (১৯),আবুল কাশেম (২০), শফিক (১৭) এবং রাজু (১৫)।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code