Main Menu

আজ থেকে ইলিশ ধরবেন জেলেরা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ ১ মে সোমবার থেকে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নামছেন জেলেরা।

Manual8 Ad Code

দীর্ঘ কয়েক মাস পর আবার পূর্ণোদ্যমে ইলিশ মাছ ধরার আনন্দে তাদের মাঝে ভিন্ন একটা আমেজ বিরাজ করছে। এতদিন তারা জাল বুনে এবং নৌকা বা ট্রলার মেরামত কাজে সময় পার করেছেন।

Manual4 Ad Code

মা ইলিশ রক্ষায় সরকার প্রজনন মৌসুম শুরুর আগে থেকে অভয়াশ্রমগুলোতে মাছ শিকার, আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। জেলেদের একমাত্র পেশা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা। জেলে পরিবারের সদস্যরা এতদিন তাকিয়ে ছিলেন কখন মেঘনায় ইলিশ মাছ ধরতে যাবে সেই জন্য। জেলেরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন। অনেক জেলে ইতিমধ্যে নৌকা বা ট্রলার মেরামত করেছেন। আবার অনেক জেলে নৌকা বা ট্রলারে জাল ভর্তি করে মেঘনায় মাছ ধরার জন্য অপেক্ষা করছেন।

Manual5 Ad Code

আড়তদারেরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক করেছেন। নতুন উদ্যোমে তারা ব্যবসা চালু করতে যাচ্ছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code