সিলেটে মধ্যরাতে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে এক যুবক। আহত যুবক সৈয়দ সাহেদ আহমদ (২২) নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা ৪০৪নং বাসার মৃত সৈয়দ আনোয়ার আলীর পুত্র। সাহেদের পরিবারের দাবী গত শনিবার রাত ১২টার দিকে বাসার সামনেই দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতের শিকার হয়েছে সে। এসময় সাহেদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃক্তরা। পরে ঘটনাস্থল থেকে সাহেদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed