হাতীবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন (দিলরুবা) বিদ্যালয়ে এসে মুঠোফোনে ব্যস্ত থাকা ও দায়িত্বে অবহেলা এবং উশৃঙ্খলতায় অতিষ্ট হয়ে এলাকাবাসী তার বিরদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ৫৫জন অভিভাবকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেশ করেন।
জানা যায়, প্রধান শিক্ষক উপজেলার ভেলাগুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা সমস্যার সৃষ্টি এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল আলমের সহযোগীতায় প্রধান শিক্ষক অর্থ আত্নসাৎ, শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক নির্যাতন, সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকার পরও হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ারও অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সামছুল আলমের বিরুদ্ধে। স¤প্রতি প্রধান শিক্ষকের সহযোগীতায় সহকারি শিক্ষক সামছুল আলম কর্তৃক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে উত্যক্ত ও অশোভন আচরন করেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সামছুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের দাবী জানান এলাকাবাসী।
এ বিষয়ে ওই এলাকার মোঃ স্বপন মিয়া সহ কয়েকজন অভিভাবক এ প্রতিনিধিকে জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সামসুল আলমকে বদলী না করা পর্যন্ত তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শুনেছি অভিভাবকরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এর বেশী আমি কিছুই জানিনা বলেই ফোন সংযোগ কেটে দেন।
সহকারী শিক্ষক সামছুল আলম সাংবাদিক পরিচয় পেয়ে জানান, আপনাদের সাথে এবিষয়ে পরে কথা হবে।
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আতিক বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি, এবিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed