Main Menu

সিলাম ইউনিয়নের বাজেট ঘোষণা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা রবিবার দুপুরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত এর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান সাদিক আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলাম ইউপি সচিব অমিত সিংহ। উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকরাম হোসেন বখত। তিনি আগামী অর্থ বছরের জন্য ৮৭ লক্ষ ৪৫ হাজার টাকা আয় এবং ৮৬ লক্ষ টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে সিলাম ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো. ইকরাম হোসেন বখত বলেন- ২০১৭-১৮ অর্থ বছরের উন্নয়নমূলক কার্যক্রমকে সম্পন্ন করতে জনগণ, সচেতন মহল ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়ন বাসীকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। ইউনিয়নের অগ্রযাত্রা বেগবান করতে স্বচ্ছতার সঙ্গে সকলে মিলে কাজ করতে হবে। একটি আদর্শ ইউনিয়ন গঠনে সামাজিত ও শিক্ষা খাতে ব্যায় বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উম্মুক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, ইউপি আ’লীগ নেতা আজির উদ্দিন, দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বী হাজী মো. সজ্জাদ মিয়া , সিলেট জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজরুল ইসলাম তাজুল, বিশিষ্ট মুরব্বী আনোয়ারুল ইসলাম আনা, সিলাম ইউপি আ’লীগ সম্পাদক নেছার আহমদ, আ”লীগ নেতা আবু ছাঈদ যুবেরি ছাদ, বিশিষ্ট মুরব্বী শফিকুল ইসলাম, আছাদ উদ্দিন, যুবদল নেতা আমিনুর রহমান চৌধূরী শোয়েব, আ’লীগ নেতা ইছবর আলী, আ.শহিদ সারু মিয়া, আপ্তাব উদ্দিন, সিদ্দেক আলী, তুহিন চৌধূরী, যুবলীগ নেতা সোহেল আহমদ, জালাল উদ্দিন, তরুণ সমাজ সেবক মোশাররফ হোসেন ছামি, মিনহাজ আহমদ, শিবলু শাহ্, দৈনিক আলোকিত সময়ের সুলতান সুমন, ছাত্রলীগ নেতা শাহ মো. অলিদুর রহমান, ফরহাদ আহমদ, ছাত্রদল নেতা ওলিদ শাহ, রকি আহমদ, ছাত্রলীগ নেতা তোফায়েল ইসলাম রাব্বি, মুস্তাক , আজিজ, মামুন সহ প্রমূখ। তাছাড়া বাজেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলাম ইউপি’র ৯ ওয়ার্ডের সকল পুরুষ ও মহিলা সদস্য বৃন্দ ও পরিষদের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code