Main Menu

ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন‘র মানববন্ধন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চশিক্ষা নিশ্চিতসহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষে নোয়াখালী, বাগেরহাট, রাজশাহী, ও বগুড়াসহ সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে সিলেট নগরীর সুবিদ বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মো: জাকারিয়া শাকিম‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পদক ফয়জুল আলম‘র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বিডি এমএ সিলেট জেলা শাখার সাধাররন সম্পাদক ডাঃ প্রদিপ দাশ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাইদুর রহমান, ডাঃ সোহাগ, ডাঃ রাফি, ডাঃ মিজানুর রহমা, মিশকাতুর রহমান, চয়ন কান্ত , মারজান, জাকির হোসেন, মুহিদুর রেজা, রুকন খান নাহিদ, টুম্পা রজক পূজা ও হিফজুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের উচ্চশিক্ষা নিশ্চতসহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ন কর্মসূচী পালন করে আসছে। হটাৎ করে পুলিশ আমাদের কর্মসূচীতে হামলা করে শান্তিপূর্ন কর্মসূচীকে নষ্ট করে দেওয়া হয়। এই সব পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করছি এবং আমাদের সহকর্মীদের মুক্তি চাই। তা না হলে আমরা এক লাখ শিক্ষার্থী নিয়ে রাজপথে বিক্ষোভ কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষনা দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন‘র নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code