Main Menu

সিলেটে পুলিশ কনস্টেবল প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ নোয়াখালীর সংযুক্ত ট্রেনিং সেন্টার আরআরএফ-এ রোববার সকাল ৯টায় সিলেট ট্রেইনি রিক্রট কনস্টেবল(টিআরসি) ৩য় ব্যাচের প্রশিক্ষানার্থীদের সমাপনী কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট আরআরএফের কমান্ড্যান্ট মো. মাহমুদুর রহমান পিপিএমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্স রেজাউল করিম, ডিসি (উত্তর) জনাব ফয়সল মাহমুদ, ডিসি (ট্রাফিক) তোফায়েল আহমদ, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহজালাল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ। এছাড়াও এসএমপি, আরআরএফ ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
নোয়াখালী পুলিশ ট্রেনিং স্কুলের সংযুক্ত ট্রেনিং সেন্টার হিসেবে ৩য় বারের মত ট্রেইনি রিক্রুট কনস্টবলদের (টিআরসি) ০৬ মাস মেয়াদী ট্রেনিং সম্পন্ন করে। টিআরসি ৩য় ব্যাচে হবিগঞ্জ জেলার ১১৫ জন, সুনামগঞ্জ জেলার ১৩৬ জন, কিশোরগঞ্জ জেলার ১৪৬ জনসহ সর্বমোট ৩৯৮ জন কনস্টেবল তাদের ০৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন। প্রশিক্ষনে মাসকেট্রি (ফায়ারিং) বিষয়ে টিআরসি-৩৯২ সাগর আহমদ, প্যারেড বিষয়ে টিআরসি-৩৭৮ মো: সৌরভ আহম্মদ, পিটি বিষয়ে টিআরসি-১০১ মাহাবুব আলম মাসুম, আইন বিষয়ে টিআরসি-৫৫ রশিদ আহমেদ (সুমন) ও সর্ব বিষয়ে টিআরসি-২২৭ শরীফ উদ্দিন শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হয়ে সাফল্যের স্বীকৃতি স্বরুপ প্রধান অতিথির নিকট হতে মেডেল ও সনদপত্র গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব গোলাম কিবরিয়া মুক্তিযুদ্ধে পুলিশের প্রথম প্রতিরোধসহ যুদ্ধকালীন পুলিশের বীর শহীদদের স্মরণ করেন। তিনি পুলিশের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষতঃ বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের ১০০% রেশন প্রদান, পুলিশের জনবল বৃদ্ধি, পরির্দশক ও উপ-পুলিশ পরির্দশকদের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করা, স্বাধীনতা পদকে ভুষিত করা, ঝুঁকিভাতা প্রদানের বিষয় উল্লেখ করে গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গী হামলায় শাহাদাৎ বরণকারী র‌্যাবের গোয়েন্দা প্রধান, পুলিশ কর্মকর্তা ও নিরীহ সাধারণ জনগণকে স্মরণ করেন। এছাড়াও মৌলভীবাজারের বড়হাট ও পাশাপাশি পুলিশের নবীন সদস্যদের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ও সকল নাগরিকের নিবির্ঘেœ জীবনযাপনের লক্ষ্যে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে বলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code