Main Menu

খাদিমপাড়া ইউনিয়নের বাজেট ঘোষণা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হল রুমে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে মোট ৩ কাটি ৫৫ লক্ষ টাকার এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ। যার ব্যয় ধরা হয়েছে ৩ কাটি ৫৫ লক্ষ টাকার।
ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও সচিব মো. আব্দুল খালেক ও অফিস সহকারী মোঃ আব্দুস সালামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
বক্তব্য রাখেন- ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আফরোজ মিয়া, প্রবীন মুরব্বি নিকুঞ্জ বিহারী, সমাজসেবক মোঃ সেলিম আহদম, আনছার মিয়া, মোঃ কামরুজ্জামান আনোয়ার, মোঃ সালাম মিয়া, ডাঃ আব্দুল আজিজ।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড সদস্য মোঃ মিলন, ২নং ওয়ার্ড সদস্য মতিউর রহমদ রিপন, ৩নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন আনু, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ কবির আহদম, ৬নং ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম আজাদ, ৭নং ওয়ার্ড সদস্য আলী মোহামদ জাকির, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল মছব্বির, ৯নং ওয়ার্ড সদস মোঃ নিজাম উদ্দিন, ১,২,৩নং ওয়ার্ড মহিলা সদস্য ফাতেমা আক্তার পারুল, ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা সদস্য সাজেদা বেগম, ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা সদস্য জুনেরা রহমান জবাসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ বলেন- ৪নং খাদিমপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার আহবান জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code