Main Menu

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ ও মসজিদে ‘ধর্মীয় উস্কানিমূলক’ বক্তব্য দেওয়ার মামলায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নাটোর জেলা শাখার সভাপতি আমেল খান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের কানাইখালী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নাটোর জেলা শাখার সভাপতি আমেল খান চৌধুরী।

এ ঘটনায় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব বাদী হয়ে বুধবার নাটোর সদর থানায় একটি মামলা করেন।

Share





Related News

Comments are Closed