সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন। (ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিকেলে রাস্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুশখালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য এর আগে গত ৮ মার্চ রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী পিটিয়ে আহত করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে জেলাব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ১০ মার্চ মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে নির্যাতনের ঘটনায় সাতক্ষীরা সদর থানার এসআই রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি আব্দুর রশিদ সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ীতে ফেরেন। এরপর আজ ভোর রাতে তিনি মারা যান।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed