ছিনতাইয়ে এমসি কলেজের শিক্ষার্থীসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে ছিনতাইয়ের সাথে জড়িত এমসি কলেজ শিক্ষার্থীসহ ২ জনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। গত মঙ্গলবার পৃথক অভিযানে নগরীর লালদিঘীরপার এবং শহরতলীর মেজরটিলা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ ২৯ হাজার ৫শ টাকা, ৬টি মোবাইল সেট এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ছিক্কা নোয়াগাঁওয়ের আইয়ুব আলীর ছেলে ছালিম আহমদ ওরফে রায়হান(২৫)। সে বর্তমানে নগরীর মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় বসবাস করছে। অপর ছিনতাইকারী শাহপরান থানার কল্লোগ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেব আহমদ নয়ন (২১)।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল নগরীর শীবগঞ্জের ফরহাদ খাঁ পুল এলাকা থেকে হুরমত উল্লাহ নামে এক ব্যবসায়ীর দশ লাখ টাকা ছিনতাই কাজে জড়িত ছিলো এই দুজনসহ আরো কিছু ছিনতাইকারী। এ ঘটনায় শাহপরান থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়, যার মামলা নম্বর ৬। এরপরই অভিযানে নামে পুলিশ এবং গত ১৯ এপ্রিল নগরীর কাজিটুলা এলাকা থেকে শাহীন নামে একজনকে গ্রেফতার করা হয়। শাহীন ঐ ছিনতাইয়ের সাথে জড়িত বলে দাবি পুলিশের। সেই ধারাবহিকতায় পরবর্তীতে মঙ্গলবার অভিযান চালিয়ে ছালিম এবং সোহেবকে আটক করা হয়।
এসএমপির মোগলাবাজার থানার সিনিয়র এসি জ্যোর্তিময় সরকারের নেতৃত্বে অভিযানে ছিলেন শাহপরান থানার এসি মো. ইসমাঈল পিপিএম বার, শাহপরান থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হুসাইন, এস আই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ সদস্য। এসময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৫শ টাকা, ৬টি মোবাইল সেট এবং দুটি মটর সাইকেল উদ্ধার করা হয়। যার মধ্যে একটি মোটর সাইকেল ছিনতাই করা এবং অপরটি ছিনতাই কাজে ব্যবহার করতো তারা।
শাহপরান থানার ওসি আখতার হোসেন আটকের কথা নিশ্চিত করে জানান, তাদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, আটককৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন সময় ছিনতাই কাজে জড়িত ছিলো। এদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed