ভারতে প্রতি ৩ বিদেশি রোগীর একজন বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া প্রতি তিন জন রোগীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অফ কমার্সিয়াল ইন্টেলিজেন্স এন্ড স্যাটিসটিক্যাল’-এর পক্ষে থেকে দেওয়া একটি রিপোর্টে দেখা গেছে ২০১৫-১৬ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশি রোগীর সংখ্যাই বেশি। ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া ৪ লাখ ৬০ হাজার বিদেশি রোগীর মধ্যে ১ লাখ ৬৫ হাজার রোগী বাংলাদেশি।
ভারতে চিকিৎসা করানোর জন্য ২০১৫-১৬ সালে মোট ৫৮,৩৬০ জন বাংলাদেশি নাগরিককে মেডিকেল ভিসা দেওয়া হয়েছিল। প্রায় ৩৪৩.৫৭ মিলিয়ন ইউএস ডলার মূল্যের চিকিৎসা পরিসেবা নিয়েছে এই রোগীরা। যুক্তরাষ্ট্র থেকে আসা রোগীদেরকে এই পরিসেবা দেওয়া হয়েছে ১১১.৩৭ মিলিয়ন ডলারের।
২০১৬ সাল থেকে ভারতে যাওয়া বিদেশি পর্যটকের তালিকার শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রকে সরিয়ে সেই জায়গা দখল করেছে প্রতিবেশী বাংলাদেশ। এর মধ্যে বেশিরভাগই হল চিকিৎসা পরিসেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিক।
Related News
সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগমRead More
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুRead More



Comments are Closed