Main Menu

সিলেটে আ.লীগ নেতার বাড়ীতে ডাকাতি, ৪ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেপুর গ্রামে এক আওয়ামীলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ৪ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোররাত রাত ৩টার দিকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
জানা যায়, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ছালেপুর জামে মসজিদের মোতাওয়াল্লী শামসুল হক আপ্তাব প্রতিদিনের ন্যায় পরিবার পরিজন রিয়ে মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল তার বাড়ির সিঁড়ির ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা ও ৫টি মোবাইল সেটসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক শামসুল হক আপ্তাব সাংবাদিকদের ডাকাতির ঘটনা বর্ণনা করেন।
খবর পেয়ে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জীসহ এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএমপির এডিসি (উত্তর) বিভূতি ভূষন ব্যানার্জি ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। তবে বাসার মালিক বুধবার রাত পর্যন্ত ডাকাতির ঘটনায় থানায় কোন মামলা দায়ের করেননি।

Share





Related News

Comments are Closed