প্রধানমন্ত্রীর হাওর পরিদর্শন ঘিরে সুনামগঞ্জে মতবিনিময়
সুনামগঞ্জ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন নিয়ন্ত্রিত সকল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সরকারদলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সাবেক জেলা প্রশাসক মোঃ ফয়জুর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-হেলাল, বিন্দু তালুকদার প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী রোববার (৩০ এপ্রিল) হেলিকপ্টারযোগে অকাল বন্যায় বিধ্বস্থ সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। ওইদিন বিভিন্ন হাওর পরিদর্শন শেষে জেলার শাল্লা উপজেলাধীন শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণসহ এক জনসভায় ভাষন দেবেন তিনি।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed