Main Menu

সিলেটে মাদকসহ বনবিভাগের কর্মচারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কালীঘাটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকসহ বনবিভাগের এক কর্মচারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ১০০ টাকা এবং মাদক সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আটককৃত মাহবুবুর রহমান (৫০) সিলেট বনবিভাগের আওতাধীন রাতারগুল বিটের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত বলে জানিয়েছে। সে হবিগঞ্জের চুনারুঘাট থানার পাখুরিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে নগরীর তোপখানাস্থ ফরেস্ট কলোনীতে বসবাস করে।
মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জোর্তিময় সরকারের নেতৃত্বে কোতোয়ালী থানার ওসি, বন্দর পুলিশ ফাঁড়ী ইনচার্জসগ একদল পুলিশ অভিযানে অংশ নেন।
তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-২৫/০৪/২০১৭ দায়ের করা হয়েছে। মামলাটি মহানগর গোয়েন্দা শাখায় তদন্ত চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মুসা।

Share





Related News

Comments are Closed