Main Menu

বিশ্বনাথে চার ব্যবসা প্রতিস্টানে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি ব্যবসা-প্রতিষ্টানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজেস্ট্রট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের এডি মো.জাহাঙ্গীর আলম এ অভিযান চালান।
এসময় উপজেলা সদরের পুরান বাজারের মাসুক এন্ড সন্স ৩ হাজার, বাদল স্টোর ৩ হাজার, মুমিন স্টোর ২ হাজার ও শাহজালাল ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিশ্বনাথ থানার পিএসআই সিরাজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share





Related News

Comments are Closed