বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের (অভ্যন্তরীণ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। বক্তব্য রাখেন প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, উপজেলা যুব কাবাডি দলের সভাপতি শেখ নজরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, আবুল কাশেম, সংগঠক আব্দুস সালাম প্রমুখ।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed