বিশ্বনাথে রামপাশা ইউপি’র বাজেট ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট পেশ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা ‘আয় ও ব্যয়’ দেখিয়ে ঘোষণা করা এবারের বাজেট হচ্ছে পরিষদের এযাবৎকালের সর্ববৃহৎ বাজেট।
ঘোষিত বাজেটে যোগাযোগখ্যাতে প্রায় ৯৭ লাখ টাকা, শিক্ষাখ্যাতে প্রায় ১৭ লাখ টাকা, স্যানিটেশনখ্যাতে ৯ লাখ টাকা ও অবিশস্ট টাকা বিভিন্নখ্যাতে ব্যয় করা হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হক’র পরিচালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম মেম্বার, প্যানেল চেয়ারম্যান-২ আবুল খয়ের মেম্বার, প্যানেল চেয়ারম্যান-৩ মিনারা বেগম, ইউপি মেম্বার ইমাম উদ্দিন, নজরুল ইসলাম, আজাদ আলী, তাজ উল্লাহ, নাছির উদ্দিন, ইছহাক আলী, শামীম আহমদ, ইউপি মহিলা সদস্য আছারুন নেছা, রোসনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed