Main Menu

জগন্নাথপুরে যুবকের লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম থেকে পিংকু চন্দ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

নিহত পিংকু চন্দ ঐই এলাকার পিযুষ চন্দ্রের ছেলে।

জানা যায়, পিংকু শনিবার রাতে খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখা যায়।

জগন্নাথপুর থানার এস.আই আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। তবে কোন কারণ জানা যায়নি। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য সুনামগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed