Main Menu

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে স্কুলছাত্রের মৃত্যু

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টায় উপজেলার ভাদেশ্বর ইউপির হাওরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ আহমদ (১৪) হাওরতলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ীর সম্মূখে শনিবার রাতের আঁধারে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়লে রোববার সকালে মারুফ প্রাত ভ্রমনে বের হলে অসাবধানতা বসত ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃস্ট হয়। এ অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে মারুফের মৃত্যুতে মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হাওরতলা গ্রামে শোকের মাতম বইছে।

Share





Related News

Comments are Closed