বিয়ানীবাজার পৌর সভার ভোটগ্রহণ মঙ্গলবার, শেষ হলো প্রচারণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ২৫ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। রোববার প্রচার-প্রচারণার শেষ দিনে পৌরশহরের পৃথক স্থানে নৌকা, ধানের শীষ ও জগ প্রতীকের মেয়র প্রার্থীদের পথসভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। আ’লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, মডেল পৌরসভা গড়তে নৌকায় ভোট দিন। বিএনপির কেন্দ্রীয় নেতা সামছুজ্জামান দুদু, স্বৈরতন্ত্রের অবসান চাইলে ধানের শীষে ভোট দিন এবং তফজ্জুল হোসেন, ১৬ বছর আমি নির্বাচন আটকাইনি উল্লেখ করে বক্তব্য রাখেন। তিন মেয়র প্রার্থীর পথসভায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।
আওয়ামী লীগ:
রোববার বিকেলে পৌরশহরের উত্তর বাজারে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুস শুকুরের শেষ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ জাতে মাতাল তালে ঠিক। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও উন্নয়নের প্রতীক নৌকা দেখলে তারা অন্যকিছু চিন্তা করতে পারবে না।
তিনি বলেন, আ’লীগ চাইলে এক ইশারায় তফজ্জুল হোসেনের চেয়ারে আব্দুস শুকুরকে বসাতে পারতো। কিন্তু আমরা তা করিনি। শেখ হাসিনা নির্বাচনে নৌকা প্রতীক আব্দুস শুকুরকে দিয়েছেন। পৌরবাসীর প্রতি আ’লীগের আস্থা বিশ^াস রয়েছে। তারা অবশ্যই মডেল পৌরসভা গড়তে নৌকায় ভোট দিবেন।
আহমদ হোসেন আরও বলেন, বৃহত্তর ময়মনসিংহে বেঈমান-মীরজাফরদের জন্ম হয়নি। সুতরাং বিয়ানীবাজারে যারা বসবাস করেন তারা অবশ্যই নৌকায় ভোট দিবেন। তবে আব্দুস শুকুর বিজয়ী হলে তাদেরকে এখানকার স্থায়ী বাসিন্দা গণ্য করবেন।
তিনি বলেন, মানুষের হাবভাব দেখে বুঝতে পারছি মঙ্গলবার সন্ধ্যায় খবর পাবো নৌকা বিজয়ী হয়েছে। তিনি শিক্ষামন্ত্রীর মুখ উজ্জ্বল করতে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিয়ানীবাজার উপজেলা আ’লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়ার সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।
বিএনপি:
রোববার বিকেলে নিউ মার্কেট মোড়ে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু, বিশেষ অতিথি ছিলেন দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী আল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সামছুজ্জামান দুদু বলেন, পৌরসভা থেকে স্বৈরতন্ত্রের অবসান চিরতরের জন্য ঘটাতে হবে। এজন্য প্রয়োজন তারুণ্যের প্রতীক আবু নাসের পিন্টুকে। তাকে বিয়ানীবাজারের মানুষ ভালোবাসে।
তিনি বলেন, বিয়ানীবাজারে ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় নিশ্চিত করে প্রমাণ করবে মিথ্যা মামলা ও জেলজুলুম দিয়ে গণরায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না। তিনি পৌরবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু বলেন, আমি জনগণের খেদমত করার জন্য মেয়র হতে চাই। অতীতে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকবো। তিনি পৌরসভার সম্মানীত ভোটারদের পরিবর্তনের লক্ষে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।
এদিকে, বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. তফজ্জুল হোসেন বলেছেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শপথ করে বলছি ১৬ বছর আমি নির্বাচন আটকাইনি। আমার বিরুদ্ধে শুধুমাত্র অপপ্রচার করা হচ্ছে। আইনী জটিলতায় এতোদিন নির্বাচন হয়নি। এখন জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে মেয়র বানাবে। তিনি বলেন, মেয়র মানে হচ্ছে নগরপিতা। প্রায় ৪০ হাজার মানুষের পিতা কাকে বানানো যায় তা মানুষ ভালো করে বুঝে।
তিনি বলেন, ১৬ বছর পৌরসভা চালিয়ে অনেক বিচার-পাঞ্চায়েত করেছি। ভাবছিলাম হয়তো অনেকেই আমার উপর রাগান্বিত থাকবে। কিন্তু মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝতে পারলাম সবাই আমার উপর খুশি। তারা আবারও আমাকে মেয়র বানাতে চায়। পৌর প্রশাসক আরও বলেন, আগে কমিশনার দিয়ে সকল এলাকায় কাজ করেছি। এতে অনেক ভুল হয়েছে। এখন মেয়র হলে নিজ হাতে সকল কর্মকান্ড পরিচালনা করবো।
রোববার বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজারে শেষ নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জগ প্রতীকে ভোট দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ময়নুল হোসেন, জাসদ নেতা হোসেন আহমদ, নয়াগ্রাম নীবন সংঘের আহ্বায়ক ফয়জুল হক প্রমুখ।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed