দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় রোববার আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মুকুল মিয়া (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও দুলাল চন্দ্রের (৩৫) মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান মারুফুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে রোববার সকালে শফিকুল ইসলাম (৪৫) ও উদয় চন্দ্রর (২২) মৃত্যু হয়। শনিবার রাতে মারা যান রঞ্জিত রায় (৫০)।
উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ যমুনা অটো রাইস মিলে গত বুধবার বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের রংপুর ও দিনাজপুরে ভর্তি করা হয়।
শুক্রবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed