Main Menu

সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সাত বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় রবিউল ইসলাম নবী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার শাখরা কোমরপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রবিউল ইসলাম নবী আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২২ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পিছনে নির্জন এলাকায় একা পেয়ে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় রবিউল। এ ঘটনায় ওই শিশুর মা রুমা সুলতানা বাদী হয়ে আশাশুনি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক দিন পরই সদর উপজেলার শাখরা কোমরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed