কানাইঘাটে যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নে ব্যতিক্রমধর্মী আয়োজন এবং উৎসব মূখর পরিবেশে হত দরিদ্র পরিবারের ১০জন নব দম্পতির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে যৌতুক বিহীন বিবাহ কার্যক্রমের আওতায় এবং কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপি’র চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর প্রচেষ্ঠায় রোববার (২৩ এপ্রিল) সকাল ১১টায় চেয়ারম্যানের নিজবাড়ী রাউত গ্রামে ২য় দাপে ১০ জন নব দম্পতির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদ ই আনিসুল ইসলাম ব¬াকর্বোন ইউকে’র আর্থিক সহযোগীতায় ও মুসলিম ওয়েল ফেয়ার ইনস্টিটিউট ইউকে’র ব্যবস্থাপনায় এবং ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ’র তত্বাবধানে উক্ত যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠানে ইসলাহুল মুসলিমীন পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা এবং পাত্র-পাত্রীদের আত্বীয়-স্বজনদের উপস্থিতিতে আনন্দগণ ও উৎসব মূখর পরিবেশে দুপুরের আয়োজনের মধ্যে দিয়ে পাত্র-পাত্রীদের উপস্থিতিতে ১০ জোড়া যৌতুক বিহীন বিবাহ সম্পাদন করা হয়। হত দরিদ্র পরিবারের এসব নবদম্পতি’র প্রত্যেককে তাদের পরিবারের বরণপোষনের জন্য একটি সেলাই মেশিন, একটি ছাগল এবং সংসার সাজানোর জন্য বিবাহ উপহার সামগ্রী ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে প্রদান করা হয়। যৌতুক বিহীন বিয়ের আয়োজনের পাশাপাশি তাদেরকে আর্থিক ভাবে সাবলম্বি হওয়ার জন্য বিভিন্ন সহযোগীতা প্রদান করায় হতদরিদ্র পরিবারের ১০ জোড়া নবদম্পতি ও তাদের আত্বীয় স্বজন আনন্দীত হন। এলাকার সর্বস্থরের মানুষ এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এসময় নবদম্পতিরা বলেন, আমরা বিবাহ করতে আর্থিকভাবে অস্বচ্ছল ছিলাম, ঠিক এই মুহুর্তে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর পক্ষথেকে আমাদেরকে যৌতুক বিহীন বিবাহ দিয়ে আমাদেরকে সহযোগীতা করায় আমরা এ সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
যৌতুক বিহীন উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির একাংশের সদস্য সচিব শামীম উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বী মাও. আব্দুল¬াহ বাহার, মাও. বদরুল আলম, মাও. নুরুল ইসলাম নোমানী, মাও. আব্দুল কুদ্দুছ, আ’লীগ নেতা আব্দুর রশিদ, মিলেনিয়াম টিভি’র কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আফতাব উদ্দিন, ইউপি সদস্য আলা উদ্দিন, আফতাব উদ্দিন, তাজ উদ্দিন, মুহিবুল হক বাবুল, কবির আহমদ, আলাউদ্দিন, জাপা নেতা সিরাজুল ইসলাম, জাহাঙ্গির আলম প্রমূখ।
যৌতুক বিহীন উক্ত গণবিবাহের জোড়া পাত্র-পাত্রীরা হচ্ছেন, সিলেটের কানাইঘাট উপজেলার সরুফৌদ গ্রামের রেজোয়ান আহমদ ও কানাইঘাট উপজেলার সরুফৌদ গ্রামের কাওলা বেগম, কানাইঘাট উপজেলার দলকিরাই গ্রামের মামুনুর রশিদ ও কানাইঘাট উপজেলার কুড়ারপাড় গ্রামের আসমা বেগম, কানাইঘাট উপজেলার রাঙ্গারাই গ্রামের রুবেল আহমদ ও জৈন্তাপুর উপজেলার ছাতারখাই গ্রামের রোমানা বেগম, কানাইঘাট উপজেলার রাঙ্গারাই গ্রামের জমির উদ্দিন ও কানাইঘাট কান্দি গ্রামের আসমা বেগম, জৈন্তাপুর উপজেলার নয়াগ্রামের আব্দুল মজিদ ও কানাইঘাট উপজেলার ইন্দ্রকোনা গ্রামের মাসুমা বেগম, গোয়াইনঘাট উপজেলার প্রতাবপুর গ্রামের আবুল হোসেইন ও কানাইঘাট উপজেলার রাঙ্গারাই গ্রামের মিছবা বেগম, জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের জাকারিয়া আহমদ ও কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের রিপা বেগম, কানাইঘাট উপজেলার আগফৌধ গ্রামের গোলজার আহমদ ও কানাইঘাট উপজেলার দলাইমাটি গ্রামের রাজিয়া আক্তার সুমি, কানাইঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের রহমত উলাহ ও জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের মারজিয়া বেগম, গোলাপগঞ্জ উপজেলার লামা আগলসপুর গ্রামের ফখর উদ্দিন এবং কানাইঘাট উপজেলার রাঙ্গারাই গ্রামের মুসলেহা বেগম।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed