ডুবছে এমভি গ্রীন লাইন, বেঁচে গেলেন ৬০০ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী দ্রুতগামী জলযান এমভি গ্রীন লাইন-২ এর সঙ্গে একটি বালুবাহী কার্গোর (বাল্কহেড) মুখোমুখি সংঘর্ষে জলযানটির তলা ফেটে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের কাছে নেয়ায় প্রায় ৬০০ যাত্রীর সবাই প্রাণে বেঁচে গেছেন।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বালুবাহী কার্গোটি ডুবে গেছে। ইতিমধ্যে কিনারে ভিড়ানো জলযানটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।
গ্রিনলাইন-২ এর কয়েকজন যাত্রী জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। অপরদিকে বিকেল তিনটায় যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি গ্রিনলাইন-২। এটি চরবাড়িয়ার ভাঙন কবলিত এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কার্গোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। সংঘর্ষে গ্রীন লাইনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় ও তলা ফেটে যায়। তলা ফেটে পানি উঠতে থাকলে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। একপর্যায় জলযানটি চরবাড়িয়া এলাকায় ভিড়িয়ে যাত্রীদের কিনারে নামিয়ে দেয়। তলা ফেটে যাওয়ায় জলযানটি ক্রমশ ডুবে যাচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল পৌঁছেছে।
বরিশাল নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, কার্গোটিতে ছয় জন এবং গ্রীন লাইনে অন্তত ৬০০ যাত্রী ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এমভি গ্রীন লাইনকে উদ্ধারের জন্য বরিশাল বন্দর বিভাগ একটি উদ্ধারকারী জাহাজ পাঠাচ্ছে। সেটি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed