সিলেট-তামাবিল সড়কে বালু পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল সড়ক দিয়ে গত ৪দিন ধরে বালু পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। সারীঘাটে বাঁশকল বসিয়ে চাঁদাবাজি ও অবৈধ টোল আদায়ের প্রতিবাদে এ ধর্মঘট ডেকেছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদের দাবি অবিলম্বে জৈন্তাপুরের সারীঘাট ও বড়গাং থেকে ইজারাবিহীন বালু উত্তোলন ও সড়কে বাঁশকল ব্যারিকেড দিয়ে টোল নামে চাঁদা আদায় বন্ধ করা হোক। আর এ দাবিতে শ্রমিকরা গত বুধবার (১৯ এপিল) থেকে ধর্মঘট অব্যাহত রাখলেও জেলা প্রশাসন তাদের দাবির প্রতি কোন ভ্র“ক্ষেপই করছে না। বন্ধ করছে না অবৈধ বালু উত্তোলন ও বাঁশকল চাঁদাবাজি। ফলে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ শনিবার (২২এপ্রিল) আরেক সভা করে প্রশাসনের এহেন অবজ্ঞা ও খামখেয়ালীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় বক্তারা অভিযোগ করেন মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ও মেসার্স হক ট্রেডার্স-এর ইজারা মেয়াদ ১৪২৩ বাংলায় শেষ হলেও তারা ইজারাবিহীন বালু উত্তোলন ও বাঁশকল বসিয়ে অবৈধ টোল আদায় অব্যাহত রেখেছে। সভায় ইউনিয়ন নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে বাঁশকল চাঁদাবাজি বন্ধ করা না হলে শুধু বালু পরিবহন নয়, কঠোর কমৃসূচীর মাধ্যমে সকল প্রকার মালবাহী পরিবহন বন্ধ করে দেয়া হবে। অচল করে দেয়া হবে সিলেট-তামাবিল সড়ক।
ইউনিয়নের দক্ষিণ সুরমাস্থ কার্যালয়ে শনিবার বিকেলে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ চট্ট২১৫৯)-এর সভাপতি দিলু মিয়া। ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম মিয়ার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন-এর কার্য নির্বাহী কমিটির সহসভাপতি মো. হাসমত আলী হাসু, সাধারন সম্পাদক মো. আব্দুল গফুর, যুগ্ন সম্পাদক মো. আরিফ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধক্ষ্য মো. রাজু আহমদ তরু, সদস্য মো. কানু মিয়া, মো. লায়েছ মিয়া, মো. আব্দুল জলিল, মো. আলী আহমদ, মো. শরিফ আহমদ প্রমুখ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed