Main Menu

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্র‌তিনি‌ধি: ঠাকুরগাঁয়ে বি‌শেষ অ‌ভিযা‌নে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে।

বৃহসপ্র‌তিবার রাত সাড়ে ১০টায় ফ‌কিরপাড়া থে‌কে জ‌হিরুল ইসলাম ওরফে বাটুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের এ এস আই আন‌সোপ এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর নি‌শ্চুতপুর এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী জ‌হিরুল ইসলাম (বাটুল)‌কে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। জহিরুল ফ‌কির পাড়া নিশ্চুতপু‌র এলাকার বাবুল এর ছেলে।

ঠাকুরগাঁও পুলিশের এ এস আই আন‌সোপ জানান জ‌হিরুল দীর্ঘদিন ধরে ভারতীয় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় আগের মামলা রয়েছে।
মামলা গুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed