Main Menu

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডের কানুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক শাতিল (২২) ও যাত্রী শাকিল (১৯)। তাদের বাড়ি উপজেলা শহরের চৌরাস্তা এলাকায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রুকুনুজ্জামান জানান, অটোরিকশাটি হালুয়াঘাট থেকে নান্দাইল যাচ্ছিল। এ সময় ঢাকাগামী বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অটোরিকশার ভেতর থেকে লাশ উদ্ধার করে বলে তিনি জানান।

শাকিল হালুয়াঘাটে তাদের আত্মীয়বাড়ি গিয়েছিলেন হাঁসের বাচ্চা নিয়ে। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তার চাচাত ভাই কামাল উদ্দিন।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed