প্রতিবন্ধীরা বোঝা নয় দেশের সম্পদ : শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয় দেশের সম্পদ। দেশ ও সমাজের উন্নয়নে তাদেরকে যথাযথভাগে গড়ে তুলতে হবে। তাদেরকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি প্রতিবন্ধীদের জন্য ইন্সটিটিউট নির্মান সহ শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে তাদের উন্নয়নের জন্য। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সমাজের বিত্তশালীরা তাদের পাশে এগিয়ে আসা উচিত।
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র উদ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদ এর সভাপতিত্বে ও যুবনেতা এমদাদ রহমানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সেক্রেটারি সেলিম আহমদ খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, হ্যাল্পিং হ্যান্ডস এর উপদেষ্টা ওয়ালী খান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, আব্দুল আলিম বাবলু এমদাদুর রহমান স্বপন প্রমুখ।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed