Main Menu

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের হাওর এলাকার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী। বুধবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়।

নিহতরা হলেন- মানিক মিয়া (৪৫), সুরমা খাতুন (৫০) ও রিফাত (৩০)। এদের মধ্যে মানিক মিয়া ও রিফাত ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।

এ ছাড়া মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের মিলন মিয়া (২৫) গুরুতর অবস্থায় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed