ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে ছাত্রদলের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনা, আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াছ আলী এবং ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনছার আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয় এবং পাশাপাশি সিলেট মহানগর ছাত্রদল নেতা নওরাজ আহমদ মুশফাক এর মায়ের জন্য সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল’র সভাপতি সাঈদ আহমদ, প্রথম সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, যুগ্ম সম্পাদক আফছর খান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, ছাত্রদল নেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম বাবুল, সমর আলী, জেলা ছাত্রদল’র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার মাহমুদ সুমন, ফয়জুর রহমান ফয়েজ, আশরাফ হক, এম.সি কলেজ ছাত্রদল’র আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদল’র দপ্তর সম্পাদক আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক মো. সুহেদুল ইসলাম সুহেদ, মাজহারুল ইসলাম মাজহার, মহানগর ছাত্রদল’র সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক আহমেদ জাকি, আশরাফ তালুকদার, সোহেল রাজা, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. ইমরান আলী, সাংস্কৃতিক সম্পাদক আফজল চৌধুরী পাপ্পু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, আশরাফুল ইসলাম আশরাফ, জাহেদুল ইসলাম মিঠুন, লিটন তানজিম, তরিকুল ইসলাম নয়ন, শাহ এমরান আহমদ ঝুমন, আহমেদ ফাহাদ, তোফায়েল আহমদ, মোহাদ্দিছ আহমদ, রায়হান আহমদ, সাকিব আহমদ, আনছার আহমদ, প্রিন্স খান, রাহেল আহমদ, খালেদ চৌধুরী, শাকিল আহমদ, তৌফিক রহমান, সৌরভ আহমদ প্রমুখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed