পাবনায় বাস উল্টে খাদে, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।
আজ বুধবার সকাল দশটার দিকে আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহী বাসটি মধুপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলে ১ জন মারা যায়। পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
« বিশ্বনাথে আ.লীগের দুপক্ষে উক্তেজনা : ১৪৪ ধারা জারি (Previous News)
(Next News) সিলেটে বজ্রপাতে শিশু নিহত »
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed