Main Menu

সিলেটে বজ্রপাতে শিশু নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়ের গাঁও গ্রামে বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর ১টায় গ্রামের পার্শ্ববর্তী বিলে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম এনাম (১৪)। সে রায়ের গাঁও গ্রামের হোছন আহমদের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে গ্রামের পার্শ্ববর্তী বিলে পানির নিচে তলিয়ে যাওয়া বোরো ধানের ফসলের উপর থেকে সম্প্রতি পানি নেমে যায়। সেখানে আজ বুধবার সকালে দাদা ও বাবার সাথে বিলে ধান কাটতে যায় এনাম। দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপ্রাত হয়। বজ্রপাতটি তার উপর পড়লে ঘটনাস্থলেই মারা যায় এনাম।
১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনফর আলী বজ্রপাতে শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।

Share





Related News

Comments are Closed