এসএমপি কমিশনারের সাথে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ কর্মকর্তার সাক্ষাত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রিটিশ মেট্রোপলিটন স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তানভীর মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়ার সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে মোহাম্মদ তানভীর সিলেট নগরীর আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতির ভূয়ষি প্রশংসা করে বলেন, নগরীর যানজট ও জনজট অনেকটা কমে গেছে। এতে করে স্বদেশী ও প্রবাসীরা স্বস্থিবোধ করছেন। আগামীতে আইনশৃঙ্খলা ও নগরায়নে উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করেন তিনি। বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও ভূমিদস্যুতা প্রভৃতি অপরাধ দমনে সিলেট মেট্রো পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, একসময় আইনশৃঙ্খলার অবনতিতে প্রবাসীরা দেশে ফিরতে অনিহা প্রকাশ করতেন, বিনিয়োগ করতে ভয় পেতেন বর্তমানে সে অবস্থার অনেকটা উপশম হয়েছে। আইনশৃঙ্খলার উন্নতি ও অগ্রগতিতে পুলিশের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও বিনিয়োগ আরো গতিশীল করার আহŸান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়াপারসন কামরুন নেছা মতিন শোভা, সহকারি পুলিশ কমিশনার রোকন উদ্দিন, উপপুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, ট্রাফিকের ডিসি তোফায়েল আহমদ, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed