Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবা ও গোপন ক্যামেরাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। তার নাম হারুন মিয়া। সে জেলার ধর্মপাশার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা থেকে ইয়াবার চালান ধর্মপাশার মহেষখলা নিয়ে যাবার পথে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আফসার উদ্দিনের নেতৃত্বে বিজিবির ৫ সদস্যদের একটি টহল দল হারুনকে আটক করেন। আটকের পর তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় পায়ের উড়ুতে লুকানো একটি ছোট থলের ভেতর থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট, একটি গোপন ক্যামেরা, একটি মোবাইল ফোন সেট সহ হারুনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।’

Share





Related News

Comments are Closed