সিলেটে ঘরে আগুন দিয়ে মা-মেয়ের ‘আত্মহত্যার চেষ্টা’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মজুমদারী এলাকায় বন্ধ ঘরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মা-মেয়ে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বাইরে থেকে ধোঁয়া দেখতে পেয়ে দরজা ভেঙে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মো. অালম মিয়া স্ত্রী আমেনা খাতুন সুমা ও তার মেয়েকে নিয়ে মজুমদারী কোনাবাড়িতে ৩৫ নম্বর বাসায় বসবাস করছিলেন। হঠাৎ আমেনা খাতুন সুমা জানতে পারেন তার স্বামী আলম তার সাথে বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) করেছেন।
এ বিষয়টি জানতে পেরে তিনি নিজের মেয়েকে নিয়ে বাসার দরজা-জানালা ভিতর থেকে বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাইরে থেকে ধোঁয়া দেখে দরজা ভেঙে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আগুনে ঘরের ভিতরের কিছু আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া মা-মেয়েকে ‘ভিকটিম সার্পোট সেন্টারে’ পাঠিয়েছে।
স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বাসাটি পরিদর্শন করেছেন। তিনি বাসাটি তালাবদ্ধ করে চাবি নিজের হেফাজতে রেখেছেন।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রমজান আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন মহিলাটি ডিভোর্সের সংবাদ পেয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি আরোও দুর্ঘটনা ঘটাতে পারেন- এমন আশংকায় ও তার মানসিক অবস্থা বিবেচনা করে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed