Main Menu

ডুয়েটে ভর্তি পরীক্ষা ২১ মে

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে রোববার অনুষ্ঠিত হবে।

আজ সোমবার ১৭ এপ্রিল ডুয়েটের সহকারি পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছাম্মৎ কামরুন নাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে গত ১ এপ্রিল থেকে। চলবে আগামি ৩ মে পর্যন্ত।

ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৮০ টাকা প্রদান করতে হবে।

উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৮টি বিভাগে মোট ৬৫৪ (কোটা সহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইন ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্যাবলী http:/www.duetbd.com/admission2017 এ পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed