Main Menu

ঠাকুরগাঁ‌ওয়ে ভ্রাম্যমান আদালতের ৭ হাজার টাকা জ‌রিমানা

ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার শহরের চৌরাস্তা ও তেলিপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় স্বর্ণকার পট্টির দিশা জুয়েলার্সে ১ হাজার টাকা ও তেলিপাড়া রেজা ফিলিং স্টেশনে ১ হাজার টাকা জরিমানসহ মামলা দেন আদালত। দুটি প্রতিষ্ঠানে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বহ্নিশিখা আশা।
অন্যদিকে সদর নিশ্চিন্তপুর এলাকায় আরেক অভিযানে মাদক বিক্রেতা হাজেরা বেগমকে (৪৫) নিজ বাড়ীতে নিষিদ্ধ গাঁজা বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা সহ মামলা দেন।
এখানে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহ।
আদালত চলাকালে উপস্থিত ছিলেন বিএসটিআই এর কর্মকর্তা, আধুনিক সদর হাসপাতালের নিরাপদ খাদ্য পরির্দশক আক্তার ফারুক, পেশকার সাইফুল ইসলাম, রশিদুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় ফোর্স।

Share





Related News

Comments are Closed