Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল করেছে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
সোমবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন জামে মসজিদে নিখোজ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দলীয় নেতাকর্মী ও মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতের কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া দেশে বিবাদমান অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতির অবসান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এড.সামসুজ্জামান জামানের সুস্থতার জন্যেও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এড.আশিক উদ্দিন,বিএনপি নেতা মুফতি নেহাল উদ্দিন,ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন লস্কর,মহানগর বিএনপি নেতা কাউন্সিলর দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল খান, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক,সাহিদুল ইসলাম কাদির, বিএনপি নেতা খসরুজ্জামান খসরু,কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হাদ বক্স, অর্পন ঘোস দিলাল আহমদ, মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন কয়সর, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজ্, যুগ্ম সম্পাদক সালমান চৌধুরী শাম্মী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মতিন, দেওয়ান কামরান,সাজ্জাদুর রহমান সাজু, সিদ্দেক আলী, আলাউদ্দিন মনাই, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আহবায়ক বদরুল আজাদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আখতার,মহানগর ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদল নেতা ইমরানুল ইসলাম জাসিম,সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক আনোয়ার হুসেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, মিসবাউল আম্বিয়া,ফরিদ আহমেদ, ঝলক আচার্য,জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রায়হান এইচ খান, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হুসেন,মহানগর ছাত্রদল নেতা আবু ইয়ামীন চৌধুরী, সুজন খান, আবুল হোসেন, পাপলু আহমেদ, দেলোয়ার হুসেন লিজু, মেহেদী হাসান রনি,শাহজাহান চৌধুরী মাহী, সেলিম আহমদ সাগর, মনির হোসেন,তানভীর খান, পাপলু আহমেদ, শাহজান চৌধুরী আবির, কাজী মিজানুর রহমান তুহিন, সেলিম আহমদ, শোয়েব, রাহি, আলী, মামুন, আশিক প্রমুখ

Share





Related News

Comments are Closed