ভোলাগঞ্জে ১৯টি বোমা মেশিন ধ্বংস
কোম্পনীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ১৯টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় রেলওয়ে পুলিশ, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
পাথর কোয়ারিতে বোমা মেশিন ব্যবহারের ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অভিযানে বোমা মেশিন গুলো হাতুড়ি দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে মেশিন মালিকরা পালিয়ে যায় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ স্থানীয় সাংবাদিকদের জানান, “ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এলাকা একটি গুরুত্বপূন স্থান ও পর্যটন সম্ভাবনাময়। এখানে একটি কুচক্রি মহল, পাথর উক্তোলনের পায়তারা করছিল তাই সেখানে নিয়মিত নজরদারীর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।” তিনি বোমা মেশিন বন্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed