মহেশপুরে ছাত্রী শয্যাশায়ী, রহস্য মেয়াদউত্তীর্ণ টিটি ইনজেকশন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির হুসোর খালী গ্রামের হতদরিদ্র কৃষক আইনালের নবমশ্রেনীতে পড়ুয়া কন্যা খাদিজা (১৩) শয্যাশায়ী। অথর দেহ নিয়ে বসে থাকতে দেখা যায় খাদিজাকে। খাদিজা জানায়, গত ১২ মার্চ বেলা ১১টার দিকে ভোগের দাড়ী কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত কর্মচারী রেজার পরিচালনায় মাহফুজ নামের স্বাস্থ্য কর্মী আমার শরীরে টিটি ইনজেকশন পুশ করে ।
পরদিন থেকে আমার হাত পা অবশ হতে শুরু করে। আমার দরিদ্র পিতা আমার অবস্থা আশংকাজনক দেখে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত ডাক্তার যশোরে রেফার্ড করে পরবর্তীতে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। বর্তমানে আমি বাড়ীতে শয্যাশায়ী। আমার হাতপা অবশ হয়ে গেছে।
এ ব্যাপারে খাদিজার পিতা আইনাল জানান, ক্লিনিকের কর্মরত রেজার অবহেলার কারণেই মেয়াদউত্তীর্ণ টিটি ইনজেকশনে আমার হাসিখুশি স্কুল পড়ুয়া কন্যা আজ শয্যাশায়ী। এব্যাপারে কমিউনিটি ক্লিনিকের রেজার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed