Main Menu

সিলেটে হিমোফিলিয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০১৭ উপলক্ষে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেটের উদ্যোগে মানববন্ধন এবং র‌্যালী অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সিলেট শহীদ মিনারে সংগঠনের সহ-সভাপতি প্রভাষক মোহিত মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাণ সিলেটের কামাল হোসেন খান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাব রক্ষণ কর্মকর্তা মতিউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন – আতিক মিয়া, মুহতাসিন ফুয়াদ নাবিল, মাহমুদুল হাসান কাইফ, প্রনয় দাস, জাকির হোসেন ইমদাদ, ফয়েজ আহমদ, নেজাম উদ্দিন, জুনাইদ মিয়া, তাহমিদ জামান, সোহাগ মিয়া শহীদ মিয়া,শিহাব উদ্দিন, মোশাহীদ মিয়া, তামিম আহমদ, আলী হাসান, সাব্বীর আহমদ, ইসমাইল আলি, আবু তাহের, আনিস নার্গিস রনি, রাতুল রায়, সমর চন্দ্র পাল প্রমুখ।
বক্তারা বলেন, হিমোয়েফেলিয়া একটি প্রাচীন রোগ। এ রোগের কারণে শিশু বয়সেই রক্তক্ষরণে অধিকাংশ শিশুর মৃত্যু হয়। এ রোগের উপসর্গ হিসেবে বক্তারা বলেন, কোথাও কেটে গেলে বা সামান্য আঘাত পেলে অনবরত রক্তকরণ হতে থাকে। কখনও কখনও কোনো কারণ ছাড়াই দেহের বিভিন্ন জয়েন্ট, দাঁতের মাড়ি, পাকস্থলী, মস্তিষ্ক, ঘাড়, গলাসহ দেহের বিভিন্ন অংশে অনবরত রক্তক্ষরণ হয়ে থাকে। এ সকল রোগিদের হাকের নখ কাটা, শেভ করা, দাঁত তোলা এবং খতনা ঝুঁকিপূর্ণ। বার বার বিভিন্ন জয়েন্টে রক্তক্ষরণ হয়ে ফুলে যাবার কারণে জয়েন্টগুলো মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে রোগি প্গংুত্ববরণ করে।হিমোফেলিয়া রোগিদের জীবন বাঁচাতে জনসচেতনতা বৃদ্ধি ও রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ,সিলেট।

Share





Related News

Comments are Closed