Main Menu

শায়েস্তাগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা খাদেম বাড়ির জিলু মিয়া শাহ’র বসতঘরের মিটার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন সারাঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণ করেন।

Share





Related News

Comments are Closed