শনির উপগ্রহে বিকশিত প্রাণ!
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের দশা কাটিয়ে এবার শনি গুরুত্বপূর্ণ খবর দিয়েছে। নাসা জানিয়েছে, শনির এক উপগ্রহে প্রাণ বিকশিত হয়ে থাকতে পারে!
মহাকাশ থেকে নাসার কাছে কিছু তথ্য-উপাত্ত এসেছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। এসব উপাত্তে দেখা যায়, শনির একটি গ্রহে প্রাণের বেঁচে থাকার পরিবেশ আছে! ওই উপগ্রহে আছে মহাসাগরের অস্তিত্ব, যা গবেষকদের আগ্রহ আরো বাড়িয়েছে।
শনির উপগ্রহ বা চাঁদের সংখ্যা ৬২টি। এর মধ্যে ষষ্ঠ বৃহত্তম চাঁদের নাম এনসেলাডাস। ওই উপগ্রহেই প্রাণের অস্তিত্ব পাওয়া যায় বলে জানা যায়। সূর্য থেকে এর দূরত্ব ৮৮৭ মিলিয়ন মাইল।
গ্রহ বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড রথারি বলেন, ‘যদি জানা যায়, সৌরজগতের দুটি স্থান থেকে প্রাণের যাত্রা শুরু হয়েছে, তবে আমাদের বিশ্বাস গ্যালাক্সির অন্যান্য গ্রহ-উপগ্রহ থেকেও প্রাণের যাত্রা শুরু হয়েছে।’
এনসেলাডাসে মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে, যা অবশ্য বরফে ঢাকা। এ নিয়েও কাজ শুরু করেছেন নাসার গবেষকরা। ২০১৫ সালে এসব এলাকায় মহাকাশযান সেসিনি পাঠায় নাসা। সেসিনি সেখানে হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইডের অস্তিত্ব আবিষ্কার করে।
এনসেলাডাস প্রথম আবিষ্কৃত হয় ১৭৮৯ সালে। ব্রিটিশ জ্যোতির্বিদ উইলিয়াম হার্শেল প্রথম একে চিহ্নিত করেন। ৩১০ মাইল ব্যাসার্ধের ওই চাঁদটি পৃথিবী থেকে ৭৯০ মিলিয়ন মাইল দূরে। সূর্য থেকে বহুদূরে এনসেলাডাসের অবস্থান। তবে প্রাণের অস্তিত্ব থাকলে তা সৌরনির্ভর হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
কোনো বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনাসের উপগ্রহ অ্যারিয়েলে মহাসাগরের অস্তিত্ব আছে। তবে তা এখনো প্রমাণিত হয়নি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed