সিলেটে দুই নারীসহ ৩ পাচারকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুই নারীসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর একটি অভিযানিক দল রোববার রাত পৌনে ১২টায় দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার গোটাটিকর গ্রামের জনৈক আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় দুই নারীকে উদ্ধার করা হয়।
আটক মানব পাঁচারকারী চক্রের সদস্যরা হচ্ছে দক্ষিন সুরমা উপজেলার খোজাখলা গ্রামের বিলাল মিয়ার ভাড়াটিয়া মৃত খোরশেদ আলমের পুত্র মোঃ জাকির হোসেন (৩৫), গোটাটিকর গ্রামের আতাউর রহমানের ভাড়াটিয়া মৃত আব্দুস সালামের পুত্র মোঃ এখলাছুর রহমান (২৭) ও ওসমানীনগর উপজেলার ওসমানপুর ইউনিয়নের থানাগাও গ্রামের মসজিদ পাড়ার আ্দুল কাদেরের পুত্র মোঃ সোলেমান আলী (২৯)। এসময় আতাউর রহমানের বাসা থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন- স্বর্ণা আক্তার দোলা ও আকলিমা আক্তার।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিনিয়র এএসপি মোঃ আনোয়ার হোসেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মানব পাচারকারী ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ সরল কিশোরী ও নারীদেরকে ভাল চাকুরি ও বিদেশে পাঠানোর নাম করে বাড়ি থেকে নিয়ে আসে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে। ভাড়া করা বাসায় আটক রেখে ঐ নারীদেরকে দৈহিক যৌন-নিপীড়ন করতে বাধ্য করে। এছাড়া তারা ঐ নারীদের পতিতালয়ে বিক্রি করে বলে গ্রেফতারকৃতরা জানায়। গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত নারী ভিকটিমদ্বয়কে এসএমপির মোগলাবাজার থানার হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed