Main Menu

কানাইঘাটে ৮ কিলোমিটার দীর্ঘ সুরমা ডাইকে ভাঙ্গন

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে সুরমার ডাইক ভেঙ্গে ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করছে। যে কেউ এই ভয়ঙ্কর ভাঙ্গার রূপ দেখলে গা শিউরে উঠবে। গত সপ্তাহের টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে সুরমার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বড় ধরণের ভাঙ্গন শুরু হয়েছে।
গত শুক্রবার থেকে রাস্তার পাশে লাগানো বড় বড় গাছ সহ ডাইকের তিন ভাগের দুই ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী জানান, যে কোন মুহূর্তে ডাইকটি বিলীন হয়ে নদীর সাথে একাকার হয়ে যাবে। দ্রুত ডাইকটি রক্ষার পদক্ষেপ না নিলে বৃষ্টি নামার সাথে সাথে অবশিষ্ট অংশটি রক্ষা করা সম্ভব হবে না।
১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির পাহাড়ী দুর্গম এলাকার কয়েক হাজার মানুষের উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথ এই সুরমার ডাইক। কোন ক্রমেই এটি ভেঙ্গে গেলে উপজেলার সাথে তাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনকি বর্ষা মৌসুমে পাহাড়ী ঢল নেমে আসলেই কানাইঘাট পৌরসভা সহ ২নং ও ৫নং ইউপিতে বড় ধরনের বন্যা দেখা দিবে এবং সুরমায় সামান্য পানি বেড়ে গেলেই এ এলাকার ব্যাপক ফসলহানী ঘটবে।
এ ব্যাপারে ৮নং ওর্য়াডের কাউন্সিলর তাজ উদ্দিন জানান, ডাইকটি রক্ষার স্বার্থে আমি অনেক পূর্ব থেকেই বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসছি। কিন্তু হঠাৎ এ ভয়াবহ ভাঙ্গন দেখা দেওয়ায় এলাকার মানুষ অবিলম্বে ডাইকটি রক্ষার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed