Main Menu

সিলেটে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মাদক মামলায় মো: আহাদ মিয়া (২৬) নামের এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার আসামীর অনুপস্থিতিতে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ দণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আহাদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রামনগর গ্রামের আব্দুর রশিদ উরফে লেদু মিয়ার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৫ জানুয়ারী বিকেল ৪টার দিকে ওসমানীনগর থানা এলাকার ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে যানবাহন তল­াশীকালে ঢাকা থেকে নিয়ে আসা সিলেট গামী (নং ঢাকামেট্রো-চ-০২-৩৩০২) মাইক্রোবাস থেকে মাদক পাচারকারী আহাদ মিয়াকে আটক করা হয়। এসময় অপর পাচারকারীরা পালিয়ে যায়। পরে গাড়ীটি তল্লাসী করে সাড়ে ৪ লাখ টাকার ৪৫ কেজি গাজাঁ উদ্ধার এবং গাড়ীসহ উদ্ধারকৃত গাজাঁ জব্ধ করে পুলিশ।
এ ব্যাপারে ওসমানীনগর থানার এসআই সজল হালদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৪ (০৫-০১-০৯)।
দীর্ঘ তদন্ত শেষে ওসমানীনগর থানার এসআই দিলীপ কান্ত নাথ একই বছরের ৪ ফেব্রুয়ারি একমাত্র মো: আহাদ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৯ সালের ১৬ জুন থেকে আদালত এ মামলার বিচার কার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী মো: আহাদ মিয়াকে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ (খ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট মো: নিজাম উদ্দিন ও আসামীপক্ষে এডভোকেট ইয়াকুতুল বাসিত শাহীন মামলাটি পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed