Main Menu

কানাইঘাটের সাতবাঁক ইউপির ৮নং ওয়ার্ডে কামরুল জয়ী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির ৮নং ওর্য়াডের উপ-নির্বাচনে জাহাঙ্গীর শামীম কামরুল বৈদ্যুতিক ফ্যান প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাশুক উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮০টি ভোট ।
রবিবার উপজেলার সাতবাঁক ইউপির ৮নং ওর্য়াডের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ইউপি সদস্য সাইদুর রহমান মৃত্যু বরণ করায় এ ওর্য়াডটির সদস্য পদ শুন্য হয়ে পড়ে। বিধি মোতাবেক রোববার এ ওর্য়াডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে মরহুম সাইদুর রহমানের ভাতিজা জাহাঙ্গীর শামীম কামরুল প্রায় শতাধিক ভোট বেশী পেয়ে বিজয়ী হন। জুলাই জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে ৮৭১ জন ভোটারের মধ্যে ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Share





Related News

Comments are Closed