Main Menu

ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদের কমিটি গঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেটের ইন্টার্নী চিকিৎসক পরিষদ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার কলেজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক হাকীম নুরুল হক এর সভাপতিত্বে ও ইন্টার্নী কো-অডিনেটর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম সহ ইন্টার্নী চিকিৎসকবৃন্দ। আলোচনা ক্রমে ইন্টার্নী চিকিৎসক পরিষদ-২০১৭ সেশনের চুড়ান্ত প্যানেল তৈরী করা হয়। প্যানেলটি অনুমোদনের জন্য কলেজের অধ্যক্ষের নিকট জমা দেয়া হয়। ১৩ এপ্রিল কলেজ অধ্যক্ষ ডাঃ মুহিবুর রহমান খান ইন্টার্নী চিকিৎসক পরিষদ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি- ইসমাইল আহমদ, সহ-সভাপতি- ফাতেমা খাতুন, সাধারণ সম্পাদক- মোঃ ফারহামুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক- রাবিয়া বেগম, কোষাধ্যক্ষ- এমরান হোসেন মাছুম, সাংগঠনিক সম্পাদক- তাসলিমা আক্তার তুনিয়া, প্রচার সম্পাদক- আয়েশা খাতুন, দপ্তর সম্পাদক- মোঃ ওয়াহিদুর রহমান, কার্যকরী সদস্য- তাহফিমা খানম শিমু, রোমানা বেগম, মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সদস্য- মোঃ সাজ্জাদ মিয়া, মোহাম্মদ শিহাব উদ্দিন।

Share





Related News

Comments are Closed