Main Menu

জৈন্তাপুরে বন বিভাগের চুক্তিনামা বিতরন

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে সিলেট বন বিভাগের সারী রেঞ্জের অধিনে ২০১৫-১৬ অর্থ বছরে ৫৫ হেক্টর ভূমিতে বাগান সৃজনের জন্য উপকারভোগী সদস্যদের মধ্যে চুক্তিনামা বিতরন করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার কিকাল ৫টায় সারীঘাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে সিলেট বন বিভাগের সারী রেঞ্জের অধিনে ২০১৫-১৬ অর্থ বছরে ৫৫ হেক্টর ভূমিতে বাগান সৃজনের দায়ে উপকারভোগী সদস্যদের মধ্যে চুক্তিনামা বিতরন করা হয়। সাংবাদিক নূরুল ইসলামের পরিচালনায় সারী রেঞ্জ কর্মকর্তার সাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সারী বিট কর্মর্কতা মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাফলং বিট কর্মকর্তা আব্দুল খালিক, লক্ষীনগর বিট কর্মকর্তা আবু তালেব, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, মাষ্টার বিজন চন্দ্র দেব, সমাজসেবী আব্দুল মালিক, উপকারভোগী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী, শিক্ষক, সাংবাদিক ও উপকারভোগী সংগঠনের সদস্যবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় বন কর্মকর্তা আর.এস.এম মুনিরুল ইসলাম বলেন- উপকাভোগীদের মাধ্যমে সারী রেঞ্জেরে প্রায় ৫৫ হেক্টর ভূমিতে সৃজিত বাগানটি সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলা হলে সিলেট বিভাগের মধ্যে শ্রেস্ট বাগান হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে সারী রেঞ্জের অধিনে ২০১৫-১৬ সনে সৃজিত বাগানটি যদি গড়ে উঠে তাহলে আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পর্যায়ে এই বাগানটি পুরস্কার অর্জন করবে। তিনি আরও বলেন আপনাদের এই বাগানের মাধ্যমে শুধু মাত্র সরকার উপকৃত হবে না আপনারা উপকৃত হবেন। এছাড়া এই বাগানের প্রকৃত সুফল আপনারাই ভোগ করবেন। পরে প্রধান অতিথি স্থানীয় উপকারভোগী সমিতির সদস্যদের মধ্যে চুক্তিনামা পত্র বিতরণ করেন।

Share





Related News

Comments are Closed